• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মীরসরাইয়ের হিঙ্গুলীতে বিএনপি নেতা আবু সাঈদ বাবলুর সৌজন্যে ক্রীড়া সামগ্রী বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৮০ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক, বিগত আওয়ামী সরকারের দুঃশানামলে হামলা-মামলা ও অত্যাচার-নির্যাতনের শিকার দল নিবেদিত মোঃ আবু সাঈদ বাবলুর সার্বিক সহযোগিতায় ও ইউনিয়ন ছাত্রদলের ছাত্র প্রতিনিধি মোস্তাক উদ্দিন সোহাগের নের্তৃত্বে ছাত্রদলের কর্মীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় বলে সূত্র জানিয়েছে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা আজিজুল হক সুজন, হিঙ্গুলী ইউনিয়ন যুবদল নেতা কাজী মেহেদী হাসান এবং জিয়াউর রহমান প্রমুখ।
সাবেক তুখোড় ছাত্র ও যুবদল নেতা এবং বিএনপি নেতা মোঃ আবু সাঈদ বাবলু ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ এর আদর্শ বুকে ধারণ করে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করার জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।
তিনি বলেন, সাধারণ মানুষের আস্থা অর্জনের একমাত্র পথ হলো- সততা, নিষ্ঠা ও আন্তরিকতা এবং দায়িত্বশীলতার সাথে কাজ করে যাওয়া। এর পাশাপাশি তিনি ছাত্রদলের নেতা-কর্মীদের অনুপ্রেরণা জোগানোর মাধ্যমে ভবিষ্যৎ নের্তৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
বিএনপি নেতা আবু সাঈদ বাবলু বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ‘শহীদ জিয়া’র পর দলের সম্মানিত চেয়ারপার্সন দেশমাতা বেগম ‘খালেদা জিয়া’ এবং বর্তমান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’ এর মনোবল জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মীকে কঠিন ইস্পাত পাথরের ন্যায় ঐক্যবদ্ধ থেকে দেশ-গ্রাম এবং এলাকার মানুষের সেবায় নিবেদিত হয়ে কাজ করে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category