• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

মীরসরাইয়ৈর সকল বাজারে পেয়াজ এর কেজি পাইকারি ১১০ এবং খুচরা বাজারে ১২০/১২৫ টাকা বিক্রির নির্দেশ প্রশাসনের

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড় বড় বাজারে সহ ছোটো বাজার গুলোতে ও এক শ্রেণীর অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী কারন অ-কারনে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিষপত্রের দাম বাড়িয়ে নিজেরা রাতারাতি আঙুল পুলে কলাগাছ (গ্রাম্য ভাষায়) বনে যাওয়ার সামিল হলে ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকে চরম ভোগান্তি পোহাতে থাকলে ও সংশ্লিষ্ট প্রশাসনিক যন্ত্র বলতে গেলে একেবারেই অচল থাকতে দেখা যায়!

গত কিছু দিন পূর্বে সোয়া বিন তৈল নিয়ে এক বেশুমার লংকা কান্ড ঘটে গেলে কোনো রুপ ব্যবস্থা না নেয়ায় ওই সব ব্যবসায়ীদের পোয়া বারো হওয়ার সুবাদে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পন্যে সামগ্রীর মূল্য ও আকাশছোঁয়া করে ফেলা হয়।
এর আগে ও যদি ও বা প্রশাসনিক নেক নজর হীন থাকার সুবাদে পেয়াজের কেজি ১৭০/১৮০-২০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছিলো।

এর পর ক্রমান্বয়ে এর মূল্য কমতে কমতে ৩৫-৪০ টাকাতে নেমে এসেছিলো। কিন্তু, হঠাৎ গত কয়েক দিন পূর্ব থেকে আবার প্রতি কেজি পেয়াজ ১৮০-২০০ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা যায়।

অন্যান্য জিনিষাধীর আপাতত: বাদ দিলে ও পেয়াজ এর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারনে সারা দেশে বাদ-প্রতিবাদের ঝড় বইতে শুরু করে।
সারাদেশের মতো চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এর ব্যাতিক্রম ছিলো না। এতে সরকার ও প্রশাসনের টনক নড়ে। অবশেষে সরকারের সিদ্ধান্তনীয় নির্দেশ মোতাবেক মীরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা চলমান রয়েছে।
চলমান সেই অভিযান’র অংশে ১২ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব প্রাপ্ত মীরসরাই উপজেলা ভূমি কমিশনার (এ্যাসিল্যান্ড) মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বারইয়ারহাট পৌরসভা বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

তিনি সকল আড়তদারদের সরকারের নির্দেশনা মোতাবেক প্রতি কেজি পেয়াজ ১১০ টাকা করে বিক্রি করার নির্দেশ প্রদান করেন।
অনুরূপ খুচরা দোকানীদেরকে প্রতি কেজি পেয়াজ ১২০/১৫ টাকা বিক্রি করার কথা জানিয়ে দেন।

এর ব্যাতিক্রম হলে পরবর্তী যে কোনো সময় ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা জরিমানা সহ শাস্তি পাওয়ার কথা ও স্মরণ করিয়ে দিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category