• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মীরসরাইয়ের সর্বাধিক আলোচিত ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত ফের আওয়ামী সন্ত্রাসী হামলায় আহত

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার রাজনৈতিকাঙ্গনে সর্বাধিক আলোচিত ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত এর ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা।
এমন খবর পাওয়ার পর বিস্তারিত জানার চেষ্টা করা হলে একাধিক সূত্র জানায়, বিগত ২০২৩ সালে চট্টগ্রামে বিএনপি’র নেতৃত্বাধীন ‘তারুণ্যের সমাবেশ’ এ যোগদান এবং মিছিল-শ্লোগানে বিশেষ ভূমিকা পালন করায় প্রতিপক্ষ একটি সন্ত্রাসী গ্রুপের চক্ষুশূল হয়ে পড়ে সে।
আর সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার গতিরোধ করে তাকে একটি স্থানে নিয়ে গিয়ে বেধড়ক প্রহার ও লাঞ্ছিত করে। তৎসময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সুবাদে একটি মেয়ের সাথে এমন বর্বরোচিত ঘটনা ঘটানোর সাহস দেখায় আওয়ামী যুব ও ছাত্রলীগের সন্ত্রাসীরা। এমন টি ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত তখন নিজেই অভিযোগ করে বলেছিলেন।
কিন্তু, এখন তো আর আওয়ামী লীগ ক্ষমতায় নেই। এমন কি আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব ও খুঁজে পাওয়া মুশকিল। তথাপি, ২৯ এপ্রিল সোমবার নিজের বাড়ি এলাকা ১০ নং মিঠানালায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে মারাত্মক আহত হতে তাকে কোন্ সন্ত্রাসীদের দ্বারা?
এমন প্রশ্ন অনেকের মাঝে হলে ও আহত ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত নিজেই ভিডিও বক্তব্যে বলেছেন- বর্তমানে নব্য বিএনপি দাবিদার কিছু সুবিধাবাদী নেতা-কর্মী নামধারীদের শেল্টারে থাকা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করেছে। সে আরো বলে- সন্ত্রাসী হামলার সাথে নব্য বিএনপি দাবিদার ২/১ নেতা-কর্মী ও জড়িত রয়েছে!
নাদিয়া নুসরাত আরো জানায়, ২০২৩ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত দলের ‘তারুণ্যের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে তৎকালীন ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের আওয়ামী দলীয় চেয়ারম্যান নুরুল মোস্তফা, তার দুই ছেলে এবং যুবলীগ নেতা কামরুল সহ অসংখ্য ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদের হাতে শারিরীক ও মানসিক ভাবে জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছিলো তাকে।
অথচ, আওয়ামী বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হওয়ার পর ২৯ এপ্রিল (সোমবার) নিজের এলাকাতেই আবারো সন্ত্রাসী হামলার শিকার হওয়ার ঘটনা দলীয় ভাবে কোনো নেতা-কর্মী মেনে নেয়ার মতো নয় বলে দল নিবেদিত একাধিক নেতা-কর্মী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ প্রতিবেদককে জানান।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের একাধিক নেতা-কর্মী ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত এর ওপর হামলা কারী আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের শেল্টার দিয়ে যাওয়া কথিত বিএনপি’র নেতা-কর্মী নামধারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।
সে সাথে রাজপথের অগ্রভাগী ত্যাগী কর্মী ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত এর ওপর হামলা কারী হিসেবে দলীয় ব্যানারের লুকিয়ে থাকা সন্ত্রাসীদের মদদ দাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য দলের জেলা ও উপজেলা সহ শীর্ষ পর্যায়ের দায়িত্ব জ্ঞান সম্পন্ন নের্তৃবৃন্দের প্রতি দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category