• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মীরসরাইয়ে মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের বাড়ির গাঁটায় দুর্বৃত্তাপনা: খড়ের গাদায় আগুনে, ভীতসন্ত্রস্ত সবাই

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ মে, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নিজাম উদ্দিনের বাড়ির গাঁটায় দুর্বৃত্তাপনা: দুর্বৃত্তরা গরুর খামারের খড়ের গাদায় আগুন লাগিয়ে লাগিয়ে ভীতসন্ত্রস্ত করে তুলেছে বাড়ি ও পরিবারের লোকজন কে।
সূত্রে পাওয়া সংবাদে জানা গেছে, বুধবার (২৮ মে) সন্ধ্যা ৭ টার দিকে দুর্বৃত্তরা মীরসরাই পৌর সদরের নাজিরপাড়া এলাকায় মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের বাড়ির গাঁটায় এ দুর্বৃত্তাপনার ঘটনা ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধান মাড়াইয়ের পর গবাদি পশুর খাদ্য হিসেবে সাংবাদিক নিজাম উদ্দিনের বাড়ির সামনে (গাঁটায়) খড়ের গাদা তৈরি করে। রাতে দুর্বৃত্তরা খড়ের গাদাতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে খড়ের গাদার আংশিক পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন ছুটে না আসলে আগুন চারিদিকে ছড়িয়ে পড়তো।
খামারের দায়িত্বে থাকা একজন জানান, ৮০ বছর বয়সী সাংবাদিক নিজাম উদ্দিন’র ‘মা’ ঘরে থাকেন। কয়েক মাস আগে দুর্বৃত্তরা রাতের আধারে ঘরে হামলা করলে, উনি গুরুত্বর আহত হন। ওই সময় জানালার কাঁচ ভেঙে নিজাম উদ্দিনের মায়ের গায়ে পড়ে বলে ও সূত্র জানায়।
আগেকার সময়ের মতো ২৮ মে (বুধবার) সন্ধ্যার দিকে বাড়ির সামনে হঠাৎ খড়ের গাদায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বাড়ির লোকজন ও পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
প্রাসঙ্গিক ক্রমে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খড়ের গাদায় আগুন লাগার খবর শুনেছি আমরা। তবে, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ও জানান দেন ওসিমীরসরাইয়ে মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের বাড়ির গাঁটায় দুর্বৃত্তাপনা: খড়ের গাদায় আগুনে, ভীতসন্ত্রস্ত সবাই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category