• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলান্দহে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

দিনকাল বিডি ২৪ / ৩৫২ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় জামালপুরের মেলান্দহে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে মেলান্দহ উপজেলা প্রশাসন ও মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের সভাপতিত্বে এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, জাহানারা লতিফ মহিলা কলেজের সহকারি অধ্যাপক নাজরিন তহমিনা তুলি, মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক খালেদা ফেরদৌসীসহ উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা।

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষা মন্ত্রণালয়ের অধিক্ষেত্রভুক্ত মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। এতে হামদ, নাথ, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, তাৎক্ষণিক অভিনয়সহ মোট ১৬ টি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করে।

প্রতিযোগিতার মাধ্যমে ৪ টি গ্রুপের ১৬ টি ইভেন্টের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category