• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলান্দহে দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৮২ Time View
প্রকাশঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে বাংলাদেশ আওয়ামী লীগের দুরমুঠ ইউনিয়ন শাখার নবনির্মিত স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) উপজেলার দুরমুঠ বাজারে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর -৩ (মেলান্দহ -মাদারগঞ্জ) আসনের নৌকা প্রতীক নিয়ে সাংসদ পদপ্রার্থী মির্জা আজম এম পি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

বাংলাদেশ আওয়ামীলীগ দুরমুঠ ইউনিয়ন শাখার সভাপতি নজরুল ইসলাম বারুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, আলহাজ্ব সোহরাব হোসেন বাবলু, হাজী দিদার পাশা, মেলান্দহ

পৌর মেয়র শফিক জাহেদী রবিন, মেলান্দহ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, দুরমুঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য অধ্যক্ষ আবু সাঈদ আদা জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য

অধ্যক্ষ আবু সাঈদ সাদা। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দুরমুঠ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ফুলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category