• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলান্দহে সাবেক বিমান বাহিনী কর্মকর্তার জমি দখল ও দলিল জালিয়াতির অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

জেলা প্রতিনিধি, জামালপুর :

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকায় বড় ভাই ও দলিল লেখকের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি জালিয়াতির অভিযোগ তুলেছেন সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা মো. আবু সাঈদ সরকার। এ অভিযোগ তুলে সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে তিনি স্থানীয় সাংবাদিকদের নিয়ে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

আবু সাঈদ সরকার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আদবাড়িয়া এলাকার আফসার উদ্দিন সরকারের ছেলে।

সংবাদ সম্মেলনে আবু সাঈদ সরকার জানান, ১৯৮১ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদানের পর দীর্ঘদিন বড় ভাই শাহজাদা সরকারের ওপর আস্থা রেখে নিজের উপার্জিত অর্থ তার নিকট পাঠাতেন। ওই অর্থ দিয়ে মোট ৮ বিঘা ২ কাঠা জমি কেনা হলেও তা তার মায়ের নামে কেনা হয়েছে বলে বড় ভাই দাবি করেন। কিন্তু পরে খোঁজ নিয়ে তিনি দেখতে পান জমিগুলো তার মা নয়, বরং বড় ভাই, ভাতিজা আসিফ ইকবাল তুহিন এবং ভাবি জয়নব বেগমের নামে রেজিস্ট্রি করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ২০২০ সালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিসী বৈঠকে পৈত্রিক সম্পত্তির বাটোয়ারা দলিল করার সিদ্ধান্ত হয়। এ কাজে দায়িত্ব দেওয়া হয় দলিল লেখক আব্দুস সবুর মণ্ডলকে। কিন্তু পরিকল্পিতভাবে তাকে না জানিয়ে বাটোয়ারা দলিলের জায়গায় ‘হেবা দলিল’ তৈরি করে কৌশলে তার স্বাক্ষর নেয়া হয়। এতে তার প্রাপ্য ৫৮ শতাংশ পৈত্রিক জমির স্থলে মাত্র ১৩ শতাংশ জমি দেখানো হয়।

জমি বুঝে নিতে গেলে বড় ভাই ও ভাতিজার বাধা এবং হুমকির মুখে তিনি ৩০ সেপ্টেম্বর ২০২৪ মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি নং- ১২৪০)। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একাধিকবার তাকে হামলার হাত থেকে রক্ষা করেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে গ্রাম্য আদালত থেকে হেবা দলিল বাতিলের নির্দেশনা দেওয়া হলেও তারা তা মানেননি বলেও জানান।

আবু সাঈদ সরকার অভিযোগ করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোয় আমাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। জমি ফেরত না পেয়ে আমি মানবেতর জীবন যাপন করছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বাংলাদেশ সরকারের কাছে তার প্রাপ্য জমি ফেরত প্রদান এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category