• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

মোংলার চিলা মিলটন নাথের বাড়ী থেকে উত্তোলন করা হলো মাহে আলম’র মরদেহ

দিনকাল বিডি ২৪ / ৬৭৮ Time View
প্রকাশঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
অবশেষে ৭ মাসেরও বেশি সময় পর আদালতের নির্দেশে মোংলা উপজেলার চিলা এলাকায় খৃষ্ঠান সম্প্রদায়ের নিয়মনীতি মেনে হিলটন নাথ দাবী করে সমাহিত করা মাহে আলম’র মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টায় মরদেহটি মোংলা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমানের উপস্থিতিতে উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গেল ৮ নভেম্বর হিল্টন নাথ হিসেবে সমাহিত মরদেহ উদ্ধার করে মাহে আলমের পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক খোকন হোসেন।

থানা পুলিশ ও আদালত সূত্রে জানাযায়, গেল ৭ এপ্রিল সুন্দরবনে মাছ ধরতে যেয়ে নিখোঁজ হয় চিলা এলাকার হিলটন নাথ। অন্যদিকে ১০ এপ্রিল মোংলার বিশিষ্ট ব্যবসায়ী মাহে আলম বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ১৩ এপ্রিল সুন্দরবনের করমজলে একটি অজ্ঞাতনামা মরদেহ পাওয়া যায়। হিলটন নাথের মা বিথিকা নাথের দাবির প্রেক্ষিতে চলতি বছরের ১৪ এপ্রিল দাকোপ থানা পুলিশ ময়নাতন্দন্ত শেষে অজ্ঞাতনামা মরদেহটি তার কাছে হস্তান্তর করে।পরে খৃষ্টান সম্প্রদায়ের নিয়মনীতি মেনে ওই দিন সমাহিত করা হয় মরদেহটি। এর পর হিলটন নাথ হত্যার বিষয়ে খুলনার দাকোপে এবং মাহে আলম নিখোঁজ হওয়ার বিষয়ে বাগেরহাটের মোংলা থানায় দুটি পৃথক মামলা হয়।

পরে নিখোঁজ হওয়া ব্যবসায়ী মাহে আলম’র ছেলে সুমন রানার আবেদনের প্রেক্ষিতে খুলনার সিনিয়র জুডিসিয়াল আমলী আদালত হিলটন হিসেবে সমাহিত মরদেহটির ডিএনএ পরীক্ষার আদেশ দেন। হিলটন নাথের মা বীথিকা নাথ এবং মাহে আলমের ছেলে সুমন রানার ডিএনএ টেস্ট’র প্রেক্ষিতে গেল ১ আগস্ট প্রকাশিত “ডিএনএ পরীক্ষায় সুদৃঢ় ভাবে প্রমানিত হয় যে, অজ্ঞাত মরদেহ হিলটন নাথের নয়। অজ্ঞাত মৃত দেহ সুমন রানার জৈবিক পিতা। অর্থ্যাৎ মাহে আলম’র”। তবে সুন্দরবনে নিখোজ হিল্টন নাথ কি হল, সে কি বেঁচে আছে, না মারা গেছে, মারা গেলে তার মরদেহ কি হয়েছে এ নিয়ে জল্পনা কল্পনা চলছে মোংলা জুড়ে।

মাহে আলমের ছেলে সোহেল রানা জানান, মুসলিম রীতি অনুযায়ী আজ সোমবার(২০ নভেম্বর) বিকাল ৫ টায় মোংলায় জানাজা শেষে দাফন করা হয় তার বাবার মরদেহ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামছউদ্দিন বলেন, আদালতের নির্দেশে আমরা মরদেহ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। মোংলা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমানের উপস্থিতিতে এই মরদেহ উত্তোলন করা হয়। মাহে আলমের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি আদালতকে লিখিতভাবে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category