• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মোংলায় দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলায় দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ। আজ বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন, নির্বাচনে হেরে স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসী বাহিনী পুরো মোংলা উপজেলাজুড়ে হামলা, ভাংচুর ও নির্যাতনসহ তান্ডবলীলা চালিয়ে বিগত সকল রেকর্ড ভেঙেছে। এছাড়া তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়ে তাদেরকে ভারতে পাঠানোর হুমকিও দিয়ে আসছেন তারা।

এতে সাম্প্রদায়িক সম্পর্কের অবনতির হওয়ার আশংকা করছে আওয়ামী লীগের নেতারা। এদিন সংবাদ সম্মেলনে সুন্দরবন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন আরও বলেন, নির্বাচনে নৌকা জিতিয়েও স্বতন্ত্র প্রার্থীর দ্বারা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন তার দলের নেতারা। এ ঘটনাকে ধামাচাপা দিতে স্বতন্ত্র প্রার্থীর লোকজন ঢাকায় সংবাদ সম্মেলন করে উল্টো তাদের ওপর দোষ চাপিয়ে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন।

এর তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান। একই সাথে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবী জানান আওয়ামী লীগের নেতারা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category