• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

মোংলায় রুপালি ব্যাংক ভবনে আগুন, এক ঘন্টার চেষ্টার নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সাভিস ও স্থানীয়রা

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় রুপালী ব্যাংকের ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩ টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। মোংলা পৌর শহরের নিউ মেইন রোড়ে ফেন্সি কমপ্লেক্স নামক ৩তলা ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে রুপালী ব্যাংক মোংলা শাখা। আগুর লাগার ঘটনা ঘটে ভবনের তৃতীয় তলায়। সেখানে ভবন মালিকের কাপড়ের গোডাউন ও টেইলাস এর কারখানা রয়েছে। আগুন লাগার কিছু সময় পরে ফায়ার সাভিস এর একটি ইউডিনট এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে সাড়ে ৪ টার পরও ভবনের তৃতীয়তলা থেকে ধোয়া বের হচ্ছিল। ফায়ারসাভিসের সাথে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করে । তবে আগুন লাগার ঘটনায় ব্যাংকের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবী ব্যাংক কতৃপক্ষের।

মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম জানান, দুপুরে সাড়ে তিন ঘটিকার সময় আগুন লাগার ঘটনাঘটে। তবে এতে ব্যাংকের কোন ক্ষয়ক্ষতি হয়নি। কেবল মাত্র ভবনের তৃতীয় তলায় টেইলাস ও কাপড়ের গোডাউনের গুদামে আগুন ধরে। তিনি দাবী করেন, যেহেতু ভবনের তৃতীয়তলার টিনের নিচে দেওয়া সিলিংএ কেবল আগুর জ্বলতে দেখেছেন। তাতে মনে হচ্ছে বিদ্যুৎ এর সট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

রুপালি ব্যাংকের অফিসার দেবাশিষ কুমার জানান, আগুনের ঘটনায় ব্যংকের কোন ক্ষতি হয়নি। তবে দ্রুত নিয়ন্ত্রনে না আসলে ব্যাংকের ক্ষতি হতো।

মোংলা পোট পৌর সভার কাউন্সিলর শরিফুল ইসলাম জানান, দুপুরে ভবন মালিক তাকে ফোন দিলে তিনি ফায়ার সাভিসকে খবর দেন। এবং তিনিসহ স্থানীয় প্রশাসনের সবাই এক সাথে সেখানে হাজির হয়ে আগুন নেভানোর কাজে শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category