• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোংলা থেকে ছেড়ে গেল প্রথম যাত্রীবাহী ট্রেন

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ শনিবার, ১ জুন, ২০২৪

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি:
মোংলা বন্দর থেকে বেনাপোল পর্যন্ত যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে মোংলা রেলওয়ে স্টেশন থেকে নতুন রুটের উদ্বোধন ঘোষণা করেন বাগেরহাট-৩ এর সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। এ সময় মোংলা রেল স্টেশনের স্টেশন মাস্টার এস এম এম মনির আহম্মেদসহ রেল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন দুপুর ৩টায় মোংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায় কমিউটার ট্রেনটি। এর আগে সকাল সাড়ে ১১টায় ৫শ যাত্রী নিয়ে বেনাপোল থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। ট্রেনটি ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, ফুলতলা হয়ে মোংলায় পৌছায় দুপুর ২টায় সময়। মোংলা থেকে ৩শ ৬১ জন যাত্রী নিয়ে দুপুর ৩টায় দিকে ট্রেনটি বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটি সন্ধ্যায় বেনাপোল পৌঁছাবে বলে জানান, মোংলা স্টেশন মাষ্টার এস,এম মনির আহম্মেদ। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এই রুটে ট্রেন চলাচল করবে। এই রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার। গত ১ নভেম্বর খুলনা টু মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় ৭ মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হলো।

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার বলেন, প্রধানমন্ত্রী আমাদের দক্ষিণাঞ্চলের জন্য এই রেললাইন উপহার হিসেবে দিয়েছে। আজ থেকে মোংলা থেকে বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু হলো। এটার সুফল শুধু আমার নির্বাচনী এলাকার মানুষ ভোগ করবে না। এ ট্রেন চালুর মধ্যে দিয়ে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নতুন মাত্রা যোগ হলো। রেল চালু হওয়ায় যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে এতে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

মোংলা রেলস্টেশনের স্টেশন মাস্টার এস এম মনির আহম্মেদ বলেন, আজ থেকে মোংলা থেকে বেনাপোল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে। আপাতত প্রতিদিন একটি ট্রেন বেনাপোল থেকে মোংলায় আসবে এবং মোংলা থেকে একটি ট্রেন বেনাপোলের উদ্দেশে ছেড়ে যাবে।

উল্লেখ্য, এর আগে গত ১লা নভেম্বর খুলনা টু মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় ৭ মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category