• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোটরসাইকেলের চ্যাসিসের মধ্যে মিললো ৬৩পিস স্বর্ণেরবার, আটক-১

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

সোহেল রানা, যশোরঃ যশোরের শার্শা সীমান্তে ভারতে পাচারের সময় ৭কেজি ৩৩৭ গ্রাম ওজনের ৬৩ পিস স্বর্ণের বারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় স্বর্ণ বহনের অভিযোগে পাচারকারীর একটি ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সীমান্তবর্তী অগ্রভুলাট থেকে স্বর্ণবারসহ তাকে আটক করা হয়।আটক আব্দুর রাজ্জাক বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।

বিজিবি সূত্রে জানায়, শার্শার অগ্রভূলাট সীমান্তপথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শার্শা থানাধীন পাঁচভূলোট গ্রামস্থ নয়কোনা বটতলা নামক স্থানে গোপনীয়তার সাথে অবস্থান নেয়।

এক পর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে থামানোর জন্য বলা হয়।ওই সময়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টাকালে বিজিবি ধাওয়া করে ধরে ফেলে।

পরে মোটরসাইকেল সহ তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মোটরসাইকেলের চ্যাসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৩পিস স্বর্ণেরবার পাওয়া যায়।

যার বাজারমূল্য প্রায় ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার ১শত ৯৪টাকা।এ ঘটনায় আটকৃতর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category