• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে ২৬ তম বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
কচুয়ায় জমজমাট আয়োজনে শেষ হয়েছে শীর্ষ মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ২৬ তম বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী – ২০২৪।

৩১ জানুয়ারি (বুধবার) মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী,কচুয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মহসীন হোসেন,মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ঝুমুর।

এছারা উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না,কচুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মাহামুদ হোসেন,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন সহ শিক্ষক,গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

এদিন সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরে সাংস্কৃতিক পর্ব নাচ, গান, ফ্যাশন শো সহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে ৪৯ টি ইভেন্টেসে ২৮১ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category