• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতার ইটভাটা ধ্বংস

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে পরিচালিত একটি অবৈধ ইটভাটা ধ্বংস করে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। গত মঙ্গলবার বিকেলে খাউলিয়া ইউনিয়নের মধ্য বরিশাল গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটাটি ধ্বংস করা হয়। অবৈধ এ ভাটাটিতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাসেম হাওলাদার এর নেতৃত্বে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছিল বলে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় উপপরিচালক মো. আসিফুর রহমান সেখানে অভিযান চালান। মোবাইল কোর্ট পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম তারেক সুলতান।

এ বিষয়ে গতকাল আজ বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, অবৈধ ইটভাটাটি ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় পানি মেরে ধ্বংস করা হয়েছে। ভাটাটির কোন অনুমোদন নেই। সেখানে কাঠ দিয়ে কয়েক হাজার ইট পোড়ানো হচ্ছিল।

এ সম্পর্কে জানার জন্য আওয়ামী লীগ নেতা আবুল কাসেম হাওলাদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category