• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোরেলগঞ্জে হামলায় আহত সেই ঘের ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

দিনকাল বিডি / ১৩২ Time View
প্রকাশঃ রবিবার, ৯ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘের নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত এক ঘের ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। জিউধরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মো. মোদাচ্ছের আলী শেখ(৬০) শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। গতকাল রবিবার(৯ জুলাই)মোরেলগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এক বছর পূর্বে শারীরিক আঘাত জনিত কারনে মোদাচ্ছের আলীর মৃত্যু হয়েছে বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে।

২০২২ সালের ২৬ জুন বেলা ৭ টার দিকে ঘের সংক্রান্ত্র শত্রæতার কারনে মোদাচ্ছের আলীর হাত, পা ভেঙ্গে রাস্তার পাশে ফেলে রাখে প্রতিবেশি শত্রæ পক্ষের লোকেরা। এর পরের দিন ২৭ জুন তার স্ত্রী মমতাজ বেগম বাদি হয়ে ভাইজোড়া গ্রামের রাসেল শেখসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ সকল আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। মামলাটি এখন বিচারাধীন আছে।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মোদাচ্ছের আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। তাকে মারপিটের মামলাটি বিচারাধীন। কোর্ট এ বিষয়ে কোন নির্দেশণা দিলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category