• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোরেলগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন মাসুম সভাপতি, নজরুল সম্পাদক নির্বাচিত

দিনকাল বিডি / ৩৩৭ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম সভাপতি, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন সহ-সভাপতি, দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক , দৈনিক পিরোজপুরের কথা’র প্রতিনিধি মল্লিক আবুল কালাম খোকন সহ-সাধারণ সম্পাদক, দৈনিক অবজারভার প্রতিনিধি এস.এম সাইফুল ইসলাম কবির (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।এছাড়া নির্বাহী সদস্যপদে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন (পদাধিকার বলে) ও একুশে টেলিভিশন জেলা প্রতিনিধি এইচ.এম মইনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
মোরেলগঞ্জ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেস ক্লাবের ১৭ জন সদস্যের মধ্যে ১৭ জনই ভোট প্রদান করেন। ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শামসুর রহমান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমান সভাপতি মেহেদী হাসান লিপন। এ নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category