• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোল্লাহাটে ধর্ষণ চেষ্টাকারির পুরুষাঙ্গ কর্তন

দিনকাল বিডি / ১৮৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে এক মহিলা নিজের সম্ভ্রম রক্ষা করতে তাকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা কারীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে জানা গেছে। উপজেলার জয়ডিহি গ্রামে রোববার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অসহায় ওই মহিলা (৪০) জানান, তার প্রতিবেশী এসকেন মোল্লা (৪৫) বেশ কিছু দিন ধরে তাকে উত্যক্ত করছে। ঘটনার রাতে বাড়িতে স্বামী-সন্তান কেউই না থাকায় ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন তিনি। মধ্যরাতে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ চেষ্টা করে এসকেন মোল্লা। তখন বারংবার তাকে ঘর থেকে বের হতে বলা সহ নিজেকে রক্ষা চেষ্টা করেন মহিলা। কোনো কিছুতেই নিবারণ করতে না পেরে এসকেনকে খাটের উপর শুয়ে পড়তে বলেন, তখন শুয়ে পড়তেই ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেন ওই মহিলা। এরপর প্রাণ বাচাতে লুঙ্গি ও স্যান্ডেল ফেলে দৌড়ে পালায় এসকেন মোল্লা। এঘটনায় ওই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনানুগ ব্যাবস্থা‌ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এবিষয়ে তথ্য সংগ্রহে এসকেন মোল্লার বাড়িতে গিয়ে তাকে না পাওয়ায় তার বড় ভাই আসাদ মোল্লার স্ত্রী রিনা বেগম বলেন, এসকেন চিকিৎসাধীন আছেন। কোথায় আছেন তা তিনি জানেন না। এছাড়া ওই মহিলা (পুরুষাঙ্গ কর্তনকারি)ভালো না, ওর কয়েকটা বিয়ে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category