• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোল্লাহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৫ জুন) বিকেলে মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামে একটি ঘেরের ছোট গর্তের পানি থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামের আজিজ খানের ছেলে আমির হামজা (০৭) ও বাকা খানের ছেলে মোঃ শফিউল্লাহ (০৮)। এরা দুই জন সম্পর্কে চাচাতো ভাই এবং এদের বাড়ি পাশাপাশি।

পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, দুপুর দেড়টা থেকে ওই দুই শিশুকে খুজে পাওয়া যাচ্ছিল না। খুজতে খুজতে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের ছোট একটি ঘেরের ছোট গর্তের পানিত দুইজনের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই গর্তে থাকা ছোট মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এই শিশুদের মৃত্যু হয়। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম বলেন, ওই শিশুদের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিবারের সাথে কথা ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category