• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ ভালুকা থানা নির্বাচিত হয়েছেন

দিনকাল বিডি ২৪ / ১৭৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সারোয়ার জাহন জুয়েল:
ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) ভালুকা মডেল থানা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রেঞ্জ পুলিশের মাসিক কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন তাকে (মোহাম্মদ শাহ কামাল আকন্দ)কে রেঞ্জেরচ শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বিপিএম, পিপিএম, তার পাশে ছিলেন।

ময়মনসিংহের ভালুকা মডেল থানা সুত্রে জানা গেছে, অফিসার ইনচা্জ হিসেবে মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) যোগদান করার পর থেকে অক্লান্ত পরিশ্রম ও মেধা প্রয়োগ করে ভালুকা মডেল থানায় মামলা জট কমিয়ে আনেন। এই সময়ে তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিট পুলিশিং সভা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উৎঘাটন, অফিসারদের সাথে পরামর্শ করে দীর্ঘদিন ধরে মেডিকেল রিপোর্ট সহ নানা অযুহাতে আটকে থাকা মামলা সমুহ পর্যায়ক্রমে দ্রুত চার্জসীট প্রদান করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

ফলে কোতোয়ালি থানায় মামলার জট কমানোসহ চলমান মামলা সমুহ দ্রুত বিচার কাজে এগিয়ে চলছে। মোহাম্মদ শাহ কামাল আকন্দ একজন নিরলস, মানবিক পুলিশ অফিসার বলে ভালুকা মডেল থানা এলাকায় প্রচার রয়েছে। নিজ কর্মদক্ষতায় তিনি নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন। এ দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা থানায় সেবা নিতে আসা লোকজনকে প্রয়োজনে রাতভর বসে তার সমস্যা নিরসনে কাজ করেন। অপরদিকে প্রতিটি এলাকায় পুলিশ কর্মকর্তাদের নিয়মিত ডিউটি তদারকি, উত্তম ও ভাল কাজের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আসছেন। ফলে ভালুকা মডেল থানা এলাকায় দীর্ঘদিনের আটকে থাকা মামলাজট কমানো থেকে কর্মস্পৃহা বেড়ে চলছে কর্মকর্তাগনের মাঝে।

অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ এর
সাথে কথা বললে তিনি রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন এবং পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া’র প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে বলেন, তাদের নির্দেশনায় আমার সকল কাজে সহযোগিতা ও উৎসাহ পেয়ে থাকি। এ সফলতা ভালুকা মডেল থানার সকল অফিসার ফোর্সদের কর্মদক্ষতার অর্জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category