• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

যত বাধাই আসুক, ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে —ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান

দিনকাল বিডি / ২০৩ Time View
প্রকাশঃ বুধবার, ১ অক্টোবর, ২০২৫

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ
প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের নেতৃতেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে যত বাধাই আসুক তা প্রতিহত করে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে জনগন এটাই সামাজিক চুক্তি। আজ বুধবার দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আরো বলেন, সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সকল পথ যখন পথ রুদ্ধ হয়ে গিয়েছিল তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তোরণের পথ উন্মুক্ত করেছে। এই উন্মুক্ত পরিবর্তিত পরিস্থিতিই বর্তমান সরকারের বৈধতা দিয়েছে। তাই আগামীতে কিভাবে নির্বাচন হবে তা জনগণই নির্ধারন করেছে।
মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মুন্সী কামাল আজাদ পান্নু, সহ সভাপতি জাহিদুজ্জামান মনা, মো: আক্তারুজ্জামান, মো: জাহিদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category