• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

যুবতীর মামলা রেকর্ড হওয়ার ১২ ঘন্টার মধ্যে লম্পট রনিকে গ্রেফতার করলো পুলিশ

দিনকাল বিডি / ২০১ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: রাজশাহী মহানগরীতে যুবতীর দায়ে করা পর্নোগ্রাফি মামলা রেকর্ড হওয়ার ১২ ঘন্টার মধ্যে মোঃ তাকি হোসেন রনি (৪১) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত আড়াই টার দিকে উপশহর নিজ বাড়ি থেকে গ্রেফতার করে চন্দ্রিমা থানা পুলিশ।
গ্রেফতার মোঃ তাকি হোসেন রনি, বোয়ালিয়া থানার উপশহর এ/১৫২ নং বাড়ির এফতেখার হোসেনের ছেলে।
বুধবার (১৬ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম।
তিনি জানান, গফঃধশর ঐড়ংংধরহ) নামের এক ফেসবুক আইডি থেকে যুবতীর ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ করে বিভিন্নধরনের অশ্লিল কথাবার্তা বলে। নিষেধ করলে সে যুবতীকে বলে তোমার একটা অশ্লিল ছবি দাও। আমি তোমাকে আর বিরক্ত করবো না। যুবতী তার প্রস্তাবে রাজি না হলে সে হুমকি দিয়ে বলে তোমার ছবি ইডিট করে অশ্লিল ছবির সাথে সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবো ।
এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৮/০৮/২০২২ তারিখে ওই যুবতী বাদি হয়ে মহানগরীর চন্দ্রিমা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডারেয়ী নং-১২৬৮, তাং-২৮-০৮-২০২২। এরপর (গফঃধশর ঐড়ংংধরহ) নামের ফেসবুক আইডি তদন্তের জন্য সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়। পরে সেখান থেকে ওই আইডি সঠিক বলে থানায় রিপোর্ট প্রদান করেন সাইবার ক্রাইম ইউনিট। সনাক্ত হয় অভিযুক্ত।
এরপর মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে যুবতী পুস্পাকে থানায় ডেকে পাঠান ওসি মোঃ এমরান আলী। এ সময় যুবতী পুস্পা মামলা করবে মর্মে জানায়। যুবতীর সিদ্ধান্ত অনুযায়ী মহানগরীর চন্দ্রিমা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২এর ৮(২) / ৮(৩) ধারায় মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, ইলেট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি (নগ্ন ছবি) সরবারহ করে সামাজিক ভাবে মর্যাদা হানি, ভয়ভীতি ও মানসিক নির্যাতন করার অপরাধে তার বিরুদ্ধে ভুক্তভোগী যুবতীর দায়ের করা মামলায় মঙ্গলবার রাত আড়াইটায় মোঃ তাকি হোসেন রনিকে উপশহর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর দিক নির্দেশনায়, বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনারের সার্বিক তত্বাবধানে, এডিসি’র নেতৃত্বে, চন্দ্রিমা থানার ওসি মোঃ এমরান আলী ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category