• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীকে শান্তির শহর গড়তে কঠোর বার্তা দিলেন মিনু

দিনকাল বিডি ২৪ / ১৮৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী-২ (সদর) আসনের
বিজয়ী বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, জেলার
সামাজিক অপরাধÑবিশেষ করে চাঁদাবাজি ও ভূমিদস্যু কার্যক্রম-
কঠোর হস্তে দমন করা হবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) হযরত শাহমখদুম (র.) দরগা মসজিদে জুমার
নামাজের পর তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়কালে এ
হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, আমি এখানে জন্মেছি, এখানে কে কী করে তা
আমি ভালো মতোই জানি। যারা জাতির শত্রু, জনগণের ওপর জুলুম
করবে-সে যেই হোক না কেন-তাদের কঠোর হাতে দমন করা হবে।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ও দেড় বছরে বিভিন্ন জায়গা-জমি
দখল করার অভিযোগে যারা জড়িত-তাদের আইন অনুযায়ী ব্যবস্থা
নেওয়া হবে।
মিনু আরও বলেন, রাজশাহীকে শান্তির শহর হিসেবে গড়ে তুলতে
চাই এবং যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন, তারা সবাই
আমার ভাই, সবাইকে নিয়ে রাজশাহীকে উন্নত করতে চাই।
এসময় তার সঙ্গে ছিলেন প্রধান নির্বাচনি এজেন্ট ওালিউল হক
রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান
রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও বিএনপি নেতা
আবুল কালাম আজাদ সুইট প্রমুখ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category