• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ২৭৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে
বিএসটিআই’র অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি
চকলেট ও লজেন্স বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার
টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং
ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর
উদ্যোগে মহানগরীর সাহেব বাজার আরডিএ মার্কেট এলাকায় এ
অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, মুন এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি
বিএসটিআই’র গুণগত মানসনদ ও ছাড়পত্র ছাড়াই এবং বৈধ
আমদানি প্রক্রিয়া অনুসরণ না করে বিদেশি চকলেট ও লজেন্স
বিক্রি করছে।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া
রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে
১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতে প্রসিকিউটর
হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস,
রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা
প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযান চলাকালে রাজশাহী আরএমপি পুলিশ-এর সদস্যরা উপস্থিত
থেকে সার্বিক সহযোগিতা করেন।
বিএসটিআই সূত্র জানায়, জনস্বার্থে এবং বাজারে মানসম্মত
পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা
হবে। ভোক্তাদের নিরাপদ খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটি
ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত রাখবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category