• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে আইনশৃঙ্খলা সভায় বোয়ালিয়া থানার এসআই রনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ২৬৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বোয়ালিয়া মডেল থানার এক উপপরিদর্শকের
(এসআই) বিরুদ্ধে অর্থের বিনিময়ে চার্জশিট না দেওয়ার গুরুতর
অভিযোগ উঠেছে।
রোববার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় রাজশাহী প্রেসক্লাবের
সভাপতি ও ভাষা সৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান এ
অভিযোগ উত্থাপন করেন।
সভায় সাইদুর রহমান অভিযোগ করে বলেন, ২০১৯ সালের ২৩ অক্টোবর
নগরীর গোরহাঙ্গা এলাকায় ডিবির তৎকালীন এসআই মাহবুব
হাসান এক নিরীহ পরিবারের বাসায় দরজা ভেঙে প্রবেশ করে মাদক
দিয়ে ফাঁসিয়ে একজনকে গ্রেপ্তার করেন। ওই ব্যক্তি প্রায় এক বছর
কারাভোগের পর হাইকোর্ট থেকে জামিন পান। পরে ২০২৪ সালের
২২ আগস্ট ভুক্তভোগীর বাবা এ ঘটনায় মামলা দায়ের করেন। তবে
মামলা দায়েরের প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও তদন্তে কোনো
দৃশ্যমান অগ্রগতি নেই। এ সময়ের মধ্যে মামলার দুই আসামির
বয়সও পরিবর্তিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, মামলার অন্য আসামিরা কনস্টেবল হলেও
বর্তমানে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। অর্থের
বিনিময়ে তারা পার পেয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
এসব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা
আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সাইদুর রহমান।
প্রেসক্লাব সভাপতি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া
মডেল থানার এসআই রনি চার্জশিট দেওয়ার কথা বলে আসামিদের
বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, আসামিরা
বিপুল সম্পদের মালিক। এরপর অর্থের বিনিময়ে মামলাটি ঝুলিয়ে
রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন,
একটি মামলায় দুই বছর পার হয়ে গেলেও যদি চার্জশিট না দেওয়া
হয়, তাহলে মামলা দায়েরের প্রয়োজনীয়তাই বা কী?
সভায় সাইদুর রহমান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ
করেন। একই সঙ্গে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা প্রশাসকসহ

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ
জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category