• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাজশাহীতে এবার চা পাতার মোড়কের ভেতর ১৮ কেজি গাঁজা, গ্রেফতার – ৬

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ বুধবার, ১০ জুলাই, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
এবার চা পাতার মোড়কে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ১৮ কেজি গাঁজা-সহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
রবিবার (৭ মে) দুপুর দেড়টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কুমারপাড়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোছাঃ আরজিনা বেগম (লিপি) (৩৫), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার প‚র্ব রায়পাড়া এলাকার মোঃ আরিফুল ইসলামের স্ত্রী, আরিফুল ইসলাম লালটু (৩৮), সে একই এলাকার মোঃ জাহাঙ্গীর হোসন পল্টুর ছেলে, মোঃ জাহাঙ্গীর হোসন পল্টু (৬০), সে মৃত: জান মোহাম্মদের ছেলে। মোঃ নিজাম উদ্দিন (২৫), সে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী নয়াপাড়ার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে, মোঃ আব্দুল জলিল সম্্রাট (২০), সে নোয়াখালী জেলার কবিরহাট থানার যাদবপুর এলাকার মোঃ আব্দুল করিমের ছেলে ও মোঃ আজিজুল হক তানজিল (২৪), সে একই জেলার ও এলাকার মোঃ আব্দুল কাদেরের ছেলে।

রবিবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন কৌশলে সংগ্রহ করে নিজ এলাকা-সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category