• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে কনস্টেবলের স্ত্রী পুলিশের পোশাকে টিকটক ভিডিও, কনস্টেবল সাময়িক বরখাস্ত

দিনকাল বিডি ২৪ / ১৯০ Time View
প্রকাশঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি)
কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত কনস্টেবল সাইফুজ্জামানের দ্বিতীয় স্ত্রী
পুলিশের পোশাক পরে একটি টিকটক ভিডিও প্রকাশ করায় সামাজিক
যোগাযোগমাধ্যমে পুলিশের ভাবমূর্তি নিয়ে বিরূপ মন্তব্যের সৃষ্টি
হয়েছে।
বিষয়টি বৃহস্পতিবার (২ জানুয়ারী) আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের
নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে কনস্টেবল সাইফুজ্জামানকে সাময়িক
বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ
কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, ঘটনার পরপরই আরএমপি কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করে।
তদন্তে দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা
পাওয়ায় সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরএমপি’র এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, পুলিশের পোশাকের
অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও প্রকাশ পুলিশ
বাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। এ ঘটনায় কনস্টেবল সাইফুজ্জামানের
বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে
বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। পুলিশ কর্তৃপক্ষ
জানিয়েছে, তদন্ত শেষ হলে বিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category