• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: শিক্ষা ও সমাজ উন্নয়নের মুখপত্র ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ এর উদ্যোগে রাজশাহীতে এইচএসসি-২০২৩ এ জিপিও-৫ প্রাপ্ত আট শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান এবং মহান বিজয় দিবস উপলক্ষে মাদক নির্মূলে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করে সংবর্ধিত করেন রাসিক মেয়র। অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান রাসিক মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, সেই সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে ভুমিকা রাখতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যতে তারা দেশের নেতৃত্বে দেবে। তাই নতুন জন্মকে দেশপ্রেমিক ও প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে হবে। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধ সর্ম্পকে ভালোভাবে জানতে হবে। আর মাদক থেকে দূরে থাকতে হবে।

‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ এর প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুল রহমান, শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াছ উদ্দিন, বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক ফোরামের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতিকুজ্জামান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক রেজওয়ান ওস সালেহীন, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category