• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার-৪

দিনকাল বিডি ২৪ / ২০৪ Time View
প্রকাশঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক
মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল
ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা
পুলিশ (ডিবি)।
শুক্রবার (২ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময়
তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ৮০ পিস ইয়াবা এবং ১০৫ পিস
ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ সাইদুল আলম সাগর (৩৩), আবু হানিফ (৪০),
মোঃ সিয়াম (৩২) ও মোঃ শাহিন (৩২)। তারা সকলেই রাজশাহী নগরীর
বাসিন্দা।
শনিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র
উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নগরীর বোয়ালিয়া থানার
বড়কুঠিপাড়া এলাকায় ১ কেজি গাঁজা-সহ সাইদুল ও হানিফকে গ্রেফতার
করেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম কবিরের নেতৃত্বে ডিবি
পুলিশের একটি দল। জিজ্ঞাসাবাদে জানা গেছে, হানিফ সাইদুলের
সহযোগী হিসেবে মাদক কারবারে জড়িত ছিলেন। সাইদুলের বিরুদ্ধে
চন্দ্রিমা থানায় পূর্বে একটি মাদক মামলা চলমান রয়েছে।
একই দিন রাত পৌনে ১১টার দিকে রাজপাড়া থানার কেশবপুর এলাকায় ইয়াবা
বিক্রির সময় মোঃ সিয়ামকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ তাকে
গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক মোঃ আরিফুর রহমান, পিপিএম-এর
নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল। এ সময় তার সহযোগী আকাশ ওরফে
বার্মা পালিয়ে যায়। সিয়ামের বিরুদ্ধে রাজপাড়া থানায় বিভিন্ন অপরাধে
একাধিক মামলা রয়েছে।
এরআগে রাত সাড়ে ৮টার দিকে নগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকায়
ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় মোঃ শাহিনকে ৫০ পিস ট্যাপেন্টাডল
ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম
জুয়েলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল। এ সময় তার সহযোগী
মোছাঃ রেখা পালিয়ে যায়। তবে রেখার ফেলে যাওয়া একটি প্লাস্টিকের পট
থেকে আরও ৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার
২৬০ টাকা জব্দ করা হয়। শাহিনের বিরুদ্ধে মতিহার থানায় একাধিক মামলা
রয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য
নিজেদের কাছে রেখেছিল বলে স্বীকার করেছে।
এ ব্যপারে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। পলাতক
আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে
জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category