• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে গুম-খুন ও পঙ্গু নেতাকর্মীর পরিবারকে বিএনপির ঈদ উপহার বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে
গুম, খুন ও পঙ্গু হওয়া নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার
বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় রাজশাহী মহানগর বিএনপি
কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দলের চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে এসব উপহার বিতরণ করা
হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি
মামুন অর রশিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির
সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের
প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা
অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
এছাড়াও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা,
সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ
মাসুম, জয়নাল আবেদীন শিবলী উপস্থিত ছিলেন।
এছাড়া বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল
হোসেন মিলু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান মহন এবং মহানগর
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনিও অনুষ্ঠানে
অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের
পরিবারের পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব। তারা দাবি
করেন, ভবিষ্যতেও দল এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category