• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে ঝাল ছড়াচ্ছে কাঁচা মরিচ, তিনগুন দাম বৃদ্ধি!

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাজারে কাঁচা মরিচের তিনগুণ দাম বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ ।
হঠাৎ খুচরা বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ৩২০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।
সোমবার রাজশাহী মহানগরীর সাহেব বাজার বাজার ঘুরে দেখা যায়, চারদিন আগেও বাজারে খুচরা হিসেবে প্রতিকেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি হয়েছে। সোমবার তিনগুণ বেড়ে ৩২০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
সাহেববাজারের সবজি ব্যবসায়ী বাবু বলেন, গত চারদিন আগে বাজারে কাঁচা মরিচ পাইকার হিসেবে প্রতিকেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু হঠাৎ পাইকারী বাজারে তিনগুণ দামে ক্রয় করতে হচ্ছে। বাধ্য হয়ে বেশি দামে মরিচ বিক্রি করতে হচ্ছে।
সাহেববাজার মাস্টার পাড়ার সবজি ব্যবসায়ী মাসুদ রানা বলেন, বেশ কিছু দিন থেকে বৃষ্টি নেই। তাছাড়া প্রচÐ রোদ ও ভ্যপসা গরমে ক্ষেতে মরিচ নষ্ট হচ্ছে। ফলে বাজারে সরবরাহ কমে গেছে। তাই দাম বেড়েছে।
এ বিষয়ে জেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সহনীয় পর্যায়ে নিত্যপণ্যের দাম রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অযথা কোনো ব্যবসায়ী যদি দাম বৃদ্ধি করে থাকে তাকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category