• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে
আজিজুল মোল্লা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে
র‌্যাব।
বুধবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ রোডের
টিআইসি গেইট এলাকা থেকে র‌্যাব-৫, এর রাজশাহী সদর
কোম্পানি ও র‌্যাব-১ এর সিপিসি-২ যৌথভাবে আজিজুলকে
গ্রেফতার করে।
গ্রেফতার আজিজুল মোল্লা পুঠিয়া উপজেলার দমদমা গ্রামের
বাসিন্দা এবং ভুক্তভোগীর তরুণীর ঘনিষ্ঠ আত্মীয়Ñচাচা বলে
জানা গেছে।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর
মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-
রাজেক।
তিনি জানান, ভুক্তভোগীর মা, বাবা ও ভাই ঢাকায় থাকেন। তরুণী
গ্রামের বাড়িতে দাদির কাছে থাকেন। গত ২২ অক্টোবর দুপুরে
দাদি বাড়িতে না থাকার সুযোগে আজিজুল তরুণীর ঘরে গিয়ে
তাকে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে কিছু না জানানোর জন্য
ভয়ভীতি দেখায় এবং বিভিন্ন সময়ে একই কৌশলে তরুণীকে
ধর্ষণ করেন তিনি ।
একপর্যায়ে ঘটনাটি জানতে পারেন দাদি। পরে গত ২৮ অক্টোবর
ভুক্তভোগীর মা পুঠিয়া থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে
আজিজুল আত্মগোপনে ছিলো।
অবশেষে বুধবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ
রোডের টিআইসি গেইট এলাকা থেকে আজিজুলকে গ্রেফতার
করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন
তিনি।
বৃহস্পতিবার সকালে গ্রেফতার আজিজুলকে বিজ্ঞ আদালতের
মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category