• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে থানায় ফিরেছে পুলিশ, শুরু হয়েছে কর্মযজ্ঞ

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী ব্যুরো:
রাজশাহীর থানাগুলোতে পুলিশ ফিরতে শুরু করেছে। শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত রাজশাহীর জেলা ও মহানগরের বিভিন্ন থানায় গিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)। লোকজন নিয়ে তাঁরা ধ্বংসস্তূপ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। ফাঁড়িগুলোও পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। এছাড়া শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে গিয়েছেন কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
গত সোমবার আরএমপি সদর দপ্তরও জ্বালিয়ে-পুড়িয়ে লুটপাট করা হয়। পুলিশ কমিশনারের কক্ষে একটি টেবিল ছাড়া কিছুই ছিল না। পুলিশ কমিশনার আরএমপি সদর দপ্তরে গিয়ে কিছু সময় অতিবাহিত করেন এবং সবকিছু ঘুরে দেখেন।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘আরএমপি সদর দপ্তরে এখনো বসার পরিবেশ নেই। আমরা পুলিশ লাইনসে বসে কাজ করছি। থানাগুলোতে ওসিরা চলে গেছেন। বসার মতো পরিবেশ করা মাত্রই অন্য পুলিশ সদস্যরা থানায় চলে যাবেন।’
এদিকে, রোববার সকাল থেকে নগরীর বিভিন্ন থানায় খোঁজ নিয়ে দেখা গেছে পুলিশ সদস্যদের কর্মযজ্ঞ।
আরএমপির এয়ারপোর্ট থানার সামনে পুলিশের পিকআপ ভ্যান রাখা হয়েছে। শুরু হয়েছে পূর্ণ কর্মযজ্ঞ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনির হোসেন বলেন, আমরা শুক্রবার সন্ধ্যার পর স্থানীয় গণ্যমান্য সুধিজন, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে মতবাদ করার পর শনিবার থেকেই সীমিত আকারে কর্মযজ্ঞ শুরু করি এরপর রোববার থেকে পুরোপুরি কাজ শুরু হয়েছে।

এর শনিবার কাজে যোগ দিয়ে পুলিশ সদস্যদের নিজেদের জনগণের সেবক প্রমাণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির রাজশাহী শাখা। লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য ও গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, ‘জনগণের প্রতি আমরা আকুল আবেদন রাখছি, আমাদের অতি প্রয়োজনীয় এ বাহিনী পুনর্গঠনে যেন ভূমিকা রাখি। আমরা পুলিশ বাহিনীর সদস্যদের প্রতিও আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত আপনারা কাজে যোগদান করুন এবং দেশপ্রেম নিয়ে কাজ করে নিজেদের জনগণের সেবক হিসেবে প্রমাণ করুন।’
ছাত্র-জনতার আন্দোলনে শতাধিক পুলিশ নিহত হয়েছে দাবি করে মাহবুব সিদ্দিকী বলেন, ‘ক্ষোভ থেকে থানা-ফাঁড়িতে জনগণ পুলিশের ওপর আক্রমণ করেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। বিভিন্ন জায়গা থেকে এখনো পুলিশের লাশ উদ্ধার হচ্ছে। পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাসে এ এক বেদনাদায়ক অধ্যায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category