• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন, বালক বিভাগে মনিগ্রাম ও বালিকা বিভাগে জয়গুন্নেছা চ্যাম্পিয়ন, পুরস্কার দিলেন ইউএনও-অতিথিরা রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত আয়োজনে শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ নাটোরের সিংড়ায় স্ত্রী ও সন্তানের হাতে মাছ ব্যবসায়ি খুন নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের শেরপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ী আলাদীপুর ইউনিয়নে দায়িত্ব গ্রহণ করলেন। প্যানেল চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন।। নওগাঁর আত্রাইয়ে নবাগত ইউএনও মো. মনিরুজ্জামান-এর যোগদান রানীনগরে অবৈধ ইটভাটায় অভিযান ৩ লক্ষ টাকা জরিমানা আদায় রাণীনগরে ধানের বাজারে ধস: দিশেহারা কৃষক, দুষছেন বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটকে

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৩৬ Time View
প্রকাশঃ শনিবার, ২ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

সারাদেশের সাথে আজ ২ মে
(শনিবার) রাজশাহীতেও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ
উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক সিলেট জেলা
স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানটি রাজশাহী
জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বড়ো পর্দায় প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, অধ্যাপক
নজরুল ইসলাম, আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের
প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক
অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আরডিএর চেয়ারম্যান তুহিনুল
আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও
ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং
তাদের উৎসাহ প্রদান করেন।
উল্লেখ্য যে, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে
তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার
লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করা হয়েছে। এ খেলায় ০৮টি
ইভেন্টে ১২ থেকে ১৪ বছর বয়সি শিশুরা অংশ গ্রহণ করবেন।
ইভেন্টগুলো হচ্ছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স,
ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার। এ প্রতিযোগিতা
আজ শনিবার থেকে কাবাডি খেলার মাধ্যমে শুরু হয়ে ০৯ মে পর্যন্ত
চলবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category