• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে পৃথক দুই অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ৬৫ লাখ টাকার হেরোইন-সহ ২জন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে পৃথক দুই অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ৬৫ লাখ টাকার হেরোইন-সহ ২জন গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারী) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, সোমবার (২৬ ফেব্রæয়ারী) রাত সাড়ে ৯টায় রাজশাহীর বাঘা থানাধীন হেলালপুর এলাকায় অভিযান চালিয়ে ১বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ২রাউন্ড গুলি-সহ মোঃ আজিবুল (৩৫), নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মোঃ আজিবুল, সে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জামিরা (দক্ষিণপাড়া) এলাকার মোঃ জনাবের ছেলে।

এ ব্যপারে তার বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অপর এক অভিযানে, একই দিন রাত সাড়ে ১১টায় রাজশাহীর গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম হেরোইন-সহ মোছাঃ রাশিদা খাতুন (৫৮), নামের এক নারী মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে ৬৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য ৬৫ লাখ টাকা।

গ্রেফতার মোছাঃ রাশিদা খাতুন (৫৮), সে রাজশাহীর গোদাগাড়ী থানার মৃত: শাখাওয়াতের স্ত্রী। এ ব্যপারে গ্রেফতার নারী মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে উভয় আসামীকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category