• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২১০ Time View
প্রকাশঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে সিআইডি পুলিশ
কর্মকর্তা ও বিসিএস ক্যাডার পরিচয়ে প্রতারণার অভিযোগে কাওসার
হোসেন তমাল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে নগরীর রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকা
থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কাওসার হোসেন তমাল রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দারুশা
গ্রামের মোঃ কামরুজ্জামানের ছেলে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র
উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, নওগাঁর মহাদেবপুর উপজেলার ভবানীনগর এলাকার তরুণী
মোসাঃ নাসরিন জাহানের (২৫) সথে বৃহস্পতিবার (১ জানুয়ারি)
ফেসবুকে পরিচয় হয় কাওসারের। পরিচয়ের সূত্র ধরে শুক্রবার (২ জানুয়ারি) রাত
পৌনে ৮টার দিকে নগরীর চিড়িয়াখানার গেটের সামনে তারা দেখা করেন।
এ সময় নাসরিন জাহানের সঙ্গে তার খালাতো বোন মাকামুম মাহমুদা
দ্যুতি উপস্থিত ছিলেন।
সাক্ষাতের সময় অভিযুক্ত কাওসার নিজেকে সিআইডি পুলিশের সাব-
ইন্সপেক্টর (এসআই) হিসেবে পরিচয় দেন। পরে তারা কোর্ট বুলনপুর ঢালুর
মোড়ে একটি চায়ের দোকানে বসে আলাপচারিতা শুরু করেন। একপর্যায়ে
কাওসারের কথাবার্তা ও আচরণে নাসরিন ও তার বোনের সন্দেহ হয়। এ সময়
স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ৪৯তম বিসিএস
ক্যাডার এবং সিআইডি কর্মকর্তা হিসেবে দাবি করেন। ব্যাপক
জিজ্ঞাসাবাদের মুখে তিনি ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করতে বাধ্য হন।
পরে ভুক্তভোগী নাসরিন জাহান বিষয়টি রাজপাড়া থানায় জানালে পুলিশ
ঘটনাস্থলে পৌঁছে কাওসারকে গ্রেফতার করে।
এ ব্যপারে নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল
মালেক জানান, অভিযুক্ত যুবক ভুয়া পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা
করছিলো। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ
দায়ের করেছেন। অভিযোগের পর নিয়মিত মামলা দায়ের করে শনিবার সকালে
আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category