• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে প্রেমিকের জন্য থানায় পুলিশ হেফাজতেই কিশোরীর বিষপান

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর তানোরে প্রেমিকের জন্য থানার ভেতর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় এক কিশোরী বিষপান করেছেন।
রোববার (৪ ফেব্রæয়ারি) সন্ধ্যায় তানোর থানায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সম্প্রতি তানোর উপজেলার বনকেশর গ্রামের আলামিন (২৫) নামের এক সন্তানের বাবার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তানোর পৌরসভার আসন্ন এসএসসি পরীক্ষার্থী কিশোরীর। গত ২ ফেব্রæয়ারি রাতে আলামিনের সঙ্গে পালিয়ে যায় ওই কিশোরী।

এরপর তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। পুলিশ আলামিন এবং ওই কিশোরীকে ঢাকা থেকে আটক করে রোববার থানায় নিয়ে আসে। পরে কিশোরীকে পরিবারের সঙ্গে যেতে পরিবার ও পুলিশ চাপ দেয়। এ সময় কৌশলে বাথরুমে গিয়ে তার সঙ্গে থাকা বিষ পান করে কিশোরী। বিষয়টি টের পেয়ে পুলিশ তাকে দ্রæত হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে তার পেট ওয়াশ করে তাকে সুস্থ করে তোলা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী বলেন, আমি আলামিনকে ভালোবাসি। তার সঙ্গেই যেতে চাই। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, কিশোরীর পরিবারের অভিযোগ পেয়ে ঢাকা থেকে ওই কিশোরী ও আলামিনকে আটক করে থানায় নিয়ে আসার পর থানার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে। ওই কিশোরী আপাতত সুস্থ আছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category