• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে ফায়ার সার্ভিসের তেল কেলেঙ্কারি, ৫ কর্মী প্রত্যাহার

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর নওহাটা ফায়ার সার্ভিস স্টেশন
থেকে ভুয়া চাহিদাপত্র ব্যবহার করে ৩০০ লিটার পেট্রোল ও অকটেন উত্তোলনের
চেষ্টার ঘটনায় পাঁচ কর্মীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে ঢাকার সদর
দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বুধবার রাত ৯টা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা
গেছে।
প্রত্যাহার হওয়া কর্মীরা হলে, লিডার রবিউল আলম, গাড়িচালক আজিজুর
রহমান এবং ফায়ার ফাইটার জাকির হোসেন, ইয়াসির আরাফাত ও আব্বাস
আলী। নওহাটা স্টেশনের ইনচার্জ ওয়ারহাউস ইন্সপেক্টর নিরঞ্জন সরকার বিষয়টি
নিশ্চিত করেছেন।
নিরঞ্জন সরকার জানান, তিনি ছুটিতে থাকায় ঘটনাটি ঘটার সময় স্টেশনে
উপস্থিত ছিলেন না। বৃহস্পতিবার সকালে দায়িত্বে যোগ দিয়ে তিনি
তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ পাননি। এর আগেই বিষয়টি
জানাজানি হলে সদর দপ্তর পাঁচজনকে ক্লোজড করে ঢাকায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, এখন বিষয়টি তদন্ত হবে, তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা
নেওয়া হবে।
ঘটনার বিবরণে জানা যায়, স্টেশন প্রধানের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত
লিডার রবিউল আলম অফিসের নামে একটি ভুয়া চাহিদাপত্র তৈরি করেন। পরে
সরকারি গাড়িতে ড্রাম ও ব্যারেল নিয়ে পার্শ্ববর্তী একটি ফিলিং স্টেশনে
গিয়ে প্রথমে ২০০ লিটার পেট্রোল এবং পরে আরও ১০০ লিটার অকটেন নেন।
তবে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হলে তারা ফায়ার সার্ভিসের
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে নিশ্চিত
হওয়া যায় যে, সংশ্লিষ্ট স্টেশনে কোনো তেলের চাহিদা নেই। এরপর ওই ৩০০
লিটার তেল তাৎক্ষণিকভাবে ফেরত নেওয়া হয়।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানতে পেরেছেন, অভিযুক্ত
পাঁচ কর্মী ভুয়া চাহিদাপত্র ব্যবহার করে সরকারি গাড়িতে করে নিজেদের
ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য তেল সংগ্রহের চেষ্টা করেছিলেন। বিষয়টি
তদন্তাধীন রয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category