• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে ফেন্সিডিলসহ মাদক চক্রের ৩জন সদস্য গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘা হতে ২৫০ বোতল ফেন্সিডিলসহ সংঘবদ্ধ মাদক চক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৭ আগস্ট) বিকাল পোনে ৫টায় বাঘা থানাধীন খায়েরহাট হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আতারপাড়া গ্রামের মোঃ আবু বেপারীর ছেলে মোঃ মিলন বেপারী (৩০), রাজশাহী জেলার বাঘা থানাধীন আতারপাড়া গ্রামের মৃত হাবিল বেপারীর ছেলে মোঃ হোসেন আলী (৩২) ও ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মোঃ মাজেদ প্রামাণিকের ছেলে মোঃ লালন ইসলাম (৩৪)।

রোববার (১৮ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য শনিবার আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী জেলার বাঘা থানাধীন খায়েরহাট পূর্বপাড়া গ্রামে পদ্মা নদীর ধারে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে ২৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরূদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category