• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে “দৈনিক এদিন” পত্রিকার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৪৩ Time View
প্রকাশঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি,

সংবাদপ্রবাহকে আরও গতিশীল, বস্তুনিষ্ঠ ও পাঠকবান্ধব করা এবং প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে দৈনিক এদিন-এর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২০৬’। শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজশাহী নগরীর উপশহরে অবস্থিত একটি তিন তারকা হোটেলে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। মানুষের কথা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত অপরিসীম। তাই সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনো পক্ষের প্রতি অনুরাগ বা বিরাগ নয়, সত্য ও তথ্যের ভিত্তিতেই সাংবাদিকতা করতে হবে।”
তিনি আরও বলেন, এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও মানুষের প্রত্যাশার কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি ভুল তথ্য ও গুজব প্রতিরোধেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “একটি দায়িত্বশীল গণমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনেও ভূমিকা রাখে। তৃণমূলের মানুষের কথা তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় জোর দেওয়ার আহ্বান জানান।
পরে অতিথিদের উপস্থিতিতে সম্মেলনের কেক কাটা হয়। অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান ও দৈনিক উত্তরা প্রতিদিন-এর সম্পাদক এনায়েক করিম উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগে প্রথম হয়েছে প্রজেক্ট হেডওয়ে লোবেলিয়া স্কুলের শিক্ষার্থী সারা ইসলাম, দ্বিতীয় রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের অলিভা আফরিন এবং তৃতীয় একই প্রতিষ্ঠানের লিয়ানা ইসলাম।
‘খ’ বিভাগে প্রথম হয়েছে শাহীন স্কুলের খালিদ হাসান, দ্বিতীয় একই স্কুলের ইসমাইল হোসেন এবং তৃতীয় নীল ইসলাম। এরই এক পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র এবং সৌজন্য পুরস্কার বিতরণ করা হয়।
সম্মেলনে দৈনিক এদিন-এর রাজশাহী ব্যুরো প্রধান সবুজ ইসলামের সমন্বয়ে পত্রিকাটির নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা, পরিকল্পনা সম্পাদক অচিন্ত্য চয়ন, অনুষ্ঠান প্রধান শাহীনুর আলম শাহীন, বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু, মাল্টিমিডিয়া প্রধান নাইম ইসলাম ও মাল্টিমিডিয়া রিপোর্টার বিপুল আহমেদ বিশালসহ রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ,নাটোর,বগুড়া,সিরাজগঞ্জ,পাবনা জয়পুরহাট,চাঁপাইনবাবগঞ্জসহ মোট ৮ টি জেলার জেলা এবং উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে ‘তৃণমূলের সাংবাদিকতা ও দায়িত্ব’ শীর্ষক পাঠ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ, সংবাদ সংগ্রহে সতর্কতা, তথ্য যাচাই, সংবাদ উপস্থাপন ও পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
পরবর্তী পর্বে স্থানীয় কবিদের কবিতা পাঠের আসর বসে। এসময় আমন্ত্রিত কবিদের মাঝে সৌজন্য পুরস্কার বিতরণ করা হয়। এরপর ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের সাফল্য কামনা করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও দৈনিক এদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুল ইসলাম সাজু।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয়। এর আগে বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের মাঝে নিয়োগপত্রসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও মানসম্মত সংবাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে তৃণমূলের সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category