• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পালিয়েছে ছিনতাইকারীরা

দিনকাল বিডি ২৪ / ২৪২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১২ জানুয়ারি) দিনগত রাত দেড়টায় নগরীর শাহ্মখদুম থানার সিলিন্দা বটতলা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীদের ৩৪ জনের একটি দল পালিয়ে গেছে।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, সোমবার গভীর রাতে সিলিন্দা বটতলা এলাকায় একদল ছিনতাইকারী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশের একটি দল বর্ণীত স্থানে অভিযান চালালে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তবে তাদের ফেলে যাওয়া একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category