• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা সহ মোঃ মাজদার আলী (৪৪), নামে এক মাদক
কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর চন্দ্রিমা
থানার কালচিকা গ্রামের একটি বাড়িতে থেকে তাকে গ্রেফতার
করা হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশী চালিয়ে ১৮কেজি গাঁজা
জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ মাজদার আলী, সে ওই এলাকার মৃত আঃ মালেক
ভান্ডারীর ছেলে।
শুক্রবার র‍্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, মাজদার আলীর বসতবাড়ি থেকে ১৮ কেজি গাঁজা
জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে
গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় বিক্রি করে
আসার কথা স্বীকার করেছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা
হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category