• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে বিপুল পরিমান চোলাই মদসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর দূর্গাপুরে বিপুল পরিমান চোলাই মদ-সহ ২জন মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব।
রবিবার (৯ জুন) দিনগত রাত সোয়া ১১টায় রাজশাহীর দূর্গাপুর থানাধীন নারিকেলবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১১১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: শ্রী নয়ন রায় (২৩), সে দূর্গাপুর থানার নারিকেলবাড়িয়া এলাকার মৃত বুদা রায়ের ছেলে একই এলাকার সুজন রায় (২৭), সে মৃত কারীপদ রায়ের ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত চোলাই মদের প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রাজশাহীর দূর্গাপুর থানাধীন নারিকেলবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর দূর্গাপুর থানায় একটি মামলা রুজু হয়েছে।
সোমবার তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category