• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে বিপুল পরিমান চোলাইমদ-সহ গ্রেফতার ৪

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাগমারায় চোলাইমদ উৎপাদন ও বিক্রয়ের অপরাধে ৪জনকে গ্রেফতার করেছে র‌্যাব।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: দিপেন রায় (৩৮), সে রাজশাহীর বাগমারা থানার মহব্বতপুর গ্রামের শান্ত রায়ের ছেলে, একই গ্রামের কড়ি রায় (৫৫), সে মৃত রংলাল রায়ের ছেলে, সাগর কুমার (২৪), মৃত অমর কুমারের ছেলে ও জ্যোতি রায় (৪৮), সে মৃত বাবুল রায়ের ছেলে।

র‌্যাব জানায়, বুধবার ২৪ এপ্রিল দিনগত রাত সাড়ে ১২টায় রাজশাহীর বাগমারা থানাধীন মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০৬ লিটার চোলাই মদ-সহ ৪জনকে গ্রেফতার করা হয়। এ সময় মদ তৈরীর সারঞ্জাম উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায় , গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নিজ বসতবাড়ীতে মাদকদ্রব্য চোলাইমদ উৎপাদন করে বাগমারা থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে আসছে।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।বৃহস্পতিবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category