• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ হুমায়ন কবীর (৪০) নামের এক মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব।
শনিবার (২৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টায় রাজশাহীর বাঘা থানাধীন কলিগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতবাড়ী থেকে ১০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ হুমায়ন কবীর, সে বাঘা থানার কলিগ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।

রবিবার (২৮ এপ্রিল) র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতার মাদক কারবারী হুমায়ন দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বাঘা থানার বিভিন্নœ এলাকায় বিক্রয় করে আসছে।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বাঘা থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category