• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে বৃষ্টি চেয়ে নামাজ, অঝোরে কাঁদলেন মুসল্লিরা

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
তীব্র খরায় পুড়ছে রাজশাহী। বৃষ্টির জন্য মুসল্লিরা আদায় করলেন ইস্তিসকার নামাজ। রাজশাহী নগরীর তেরোখাদিয়ায় শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এ নামাজ আদায় করা হয়। এসময় মুসল্লিরা অঝোরে কাঁদলেন বৃষ্টির জন্য। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং বৃষ্টির জন্য দোয়া করেন।
নামাজের শুরুতে ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নিয়মকানুন বলেন।

এরপর মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। এতে ইমামতি করেন মাওলানা আবুল কাশেম ফারুকী । পরে তিনি আরবিতে খুতবা দেন। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন।

এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।
নামাজ আদায় শেষে মাওলানা আবুল কাশেম ফারুকী বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category