• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

তোফাইরুল ইসলাম রাহাত, রাজশাহী:

পবিত্র ঈদুল ফিতরকে
সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের
নাগালের মধ্যে রাখতে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায়
সাশ্রয়ী বাজারের আয়োজন করা হয়েছে। স্থানীয়ভাবে এই
উদ্যোগ নিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর ছেলে সাইফ
রহমান।
এই সাশ্রয়ী বাজারে চাল, ডাল, তেল, চিনি, সবজি ও অন্যান্য
নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলনামূলক কম দামে বিক্রি করা হচ্ছে। ফলে
ঈদকে কেন্দ্র করে বাড়তি খরচের চাপের মধ্যে থাকা নিম্ন ও
মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বাজারে আসা
অনেকেই এমন উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক বলে
মন্তব্য করেছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে বাজারে পণ্যের
চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বৃদ্ধি পায়। এতে সাধারণ মানুষ
ভোগান্তিতে পড়েন। সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই সীমিত
লাভে কিংবা ন্যূনতম দামে পণ্য বিক্রির এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ব্যপারে বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল
আলম সানি। তিনি বলেন, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের
কথা চিন্তা করেই এই সাশ্রয়ী বাজারের আয়োজন করা হয়েছে।
ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।
উদ্যোক্তা সাইফ রহমান বলেন, ঈদের সময় অনেক পরিবারের জন্য বাজার
করা কষ্টসাধ্য হয়ে পড়ে। সেই বিষয়টি বিবেচনা করেই মানুষের
পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এই সাশ্রয়ী বাজারের আয়োজন করা
হয়েছে। তিনি আরও জানান, সাধারণ মানুষ যাতে স্বল্প মূল্যে
প্রয়োজনীয় পণ্য কিনতে পারে, সেটিই এই উদ্যোগের মূল
উদ্দেশ্য।
তিনি বলেন, মানুষের সেবা ও সহযোগিতার মানসিকতা থেকেই
এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এমন
উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category