• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে মওসুমের সর্বনিম্ন তাপমাত ৭ ডিগ্রি সেলসিয়াস

দিনকাল বিডি ২৪ / ২১৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে একদিনের ব্যবধানে তাপমাত্রা আরও কমেছে। রোববার (২৮ জানুয়ারি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
৭ ডিগ্রি সেলসিয়াস চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী উত্তরের পদ্মাপাড়ের জেলা রাজশাহীতে এখন মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
রাজশাহীর ওপর দিয়ে বেশ কয়েকদিন দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও দুইদিন থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এর ফলে কনকনে শীতে কাঁপছে রাজশাহী। বেলা বাড়ার পর তাপমাত্রা বাড়ছে। তবে হিমেল বাতাসের কারণে শীত অনুভ‚ত হচ্ছে। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গত ১১ জানুয়ারি রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। এরপর রোববার তা ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এটিই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পূর্বাভাস অনুযায়ী, আরও দুই থেকে তিন দিন রাজশাহীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category