• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে মাঘের শুরুতেই দেখা মিলছে আমের মুকুল

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে মাঘের শুরুতেই অনেক আম গাছে আগাম মুকুল এসেছে। ফলে আমচাষিরা মনে আশার আলো দেখছেন। তবে তীব্র শীতে মুকুলের ক্ষতি না হলেও কুয়াশা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। গবেষকদের মতে, ঘন কুয়াশা হলে আমের মুকুল ক্ষতিগ্রস্ত হতে পারে।

আম চাষিরা জানান, শৈত্যপ্রবাহ ফলে তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা। তবুও নগরীর বিভিন্ন আম বাগানে জানুয়ারির প্রথম সপ্তাহেই আগাম মুকুল চলে এসেছে।
জেলায় গ্রামীণ এলাকার আম গাছগুলোতে এখনও তেমন মুকুল দেখা যায়নি। তবে নগরীর কিছু গাছে আগাম আমের মুকুল দেখা যাচ্ছে। বিশেষ করে পুলিশ লাইন, ভেড়িপাড়া, মেহেরচন্ডি, মালোপাড়া ও ভদ্রা আবাসিক, সিনিন্দা এলাকায় আম গাছে মুকুলের দেখা মিলছে।

ভেড়িপাড়ার বাসিন্দা বাপ্পি বলেন, প্রতিবছর কিছু গাছে আগাম আমের মুকুল আসে। এবারও এসেছে। মাঘ মাসের প্রথম সপ্তাহ যেতে না যেতেই গাছে মুকুলে ছেয়ে যাবে।
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম বলেন, এখন কিছু কিছু গাছে আগাম আমের মুকুল এসেছে। তবে ফেব্রæয়ারির মাঝামাঝিতে গাছে গাছে আমের মুকুল দেখা যাবে। তবে ঘন কুয়াশা বা শৈত্য প্রবাহ নামলে আগাম ল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category