• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২১৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:

রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায়
মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল
ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে
গোয়েন্দা শাখা (ডিবি) ও বেলপুকুর থানা পুলিশ। এ সময় ১
কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৪০ পিস ইয়াবা ও ৪০ পিস
ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ মোজাম্মেল হক (৪৮) ও মোঃ সাকিব
আলী (১৯)।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-
পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার
দিকে পবা থানার বাগধানী উলাপুর এলাকায় জনি নামে এক ব্যক্তি
পালিয়ে গেলেও তার বাড়ি থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ
করা হয়।
একই দিন রাত সোয়া ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানার পূর্ব
রায়পাড়া এলাকায় মোজাম্মেল হককে আটক করে তার দেহ তল্লাশি
করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
অপরদিকে বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে বেলপুকুর
থানার বাইপাস মোড় এলাকায় সাকিব আলীকে আটক করে কাছ
থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব
মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে
সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা
হয়েছে।
শুক্রবা সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো
হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category