• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে তীব্র হাড়হিম শীত। গত কয়েকদিন থেকেই বয়ে যাচ্ছে হিমেল বাতাস। এবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এরই মাঝে মৃদ্যু শৈত্যপ্রবাহের করলে পড়লো রাজশাহী।
শনিবার (১৩ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়ার। সকাল ৭টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করে রাজশাহী আবহাওয়া অফিস।

রাজশাহী আবহাওয়া অধিদফতর বলছে, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। মাঘ মাসের শুরুতে এরকম তাপমাত্রা থাকবে। মাঝের দিকে তাপমাত্রা কমতে থাকবে।
রাজশাহী আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান তিনি বলেন, শুক্রবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন পরই শনিবার তা নেমে আসে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এটি চলতি মৌসুমে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই সেটি শৈত্যপ্রবাহ হিসেবে ধরে নেয়া হয়। আর তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটি মৃদ্যু শৈত্যপ্রবাহ হিসেবে করা হয়। সেই হিসেবে রাজশাহী এখন মৃদ্যু শৈত্যপ্রবাহের কবলে। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে, গত কয়েকদিন থেকে দুপুরের আগে সূর্যের দেখা মিলছে না। দিনে ও রাতে একইরকম শীত অনুভ‚ত হচ্ছে। এতে বিপাকে পড়ছে ছিন্নমুল ও ভাসমান লোকজন। সাধ্যমত শীত নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শীতার্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category